দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু নতুন করে খবরের শিরোনামে। মূলত এই নায়কের পরনের একটি সোয়েটার নজর কেড়েছে নেটিজেনদের। আর এই সোয়েটারের দাম জানলে অনেকের চোখ কপালে উঠবে।
কদিন আগে ভারতীয় একটি ম্যাগাজিন তাদের ইনস্টাগ্রামে তেলেগু সুপারস্টার মহেশ বাবুর কয়েকটি ছবি পোস্ট করে। সম্প্রতি মহেশ বাবু একটি ফটোশুটে অংশ নেন। এই ফটোশুটেরই ছবিগুলো নিয়েই আলোচনা চলছে। তাতে দেখা যায়, মহেশ বাবুর মাথার চুলগুলো কিছুটা এলোমেলো। গায়ে মাল্টি কালারের সোয়েটার, পরনে জিন্স। তবে সবকিছু ছাপিয়ে মহেশ বাবুর সোয়েটারটি নেটিজেনদের নজর কেড়েছে।
সিয়াসাত ডটকম জানিয়েছে, মহেশ বাবুর সোয়েটারটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর তৈরি করেছে। মাল্টি কালারের এ সোয়েটারের মূল্য ১২৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৭ হাজার ৫৭০ টাকা।
এই নায়কের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সরকারু ভারি পাতা’। এছাড়া মহেশ বাবু অভিনীত ‘গুন্তুর করম’ নামে একটি সিনেমা ২০২৪ সালের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
এম