দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহেশ বাবু। দর্শকনন্দিত এই নায়কের সিনেমা মানেই হিট। তাকে নিয়ে পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস নির্মাণ করছেন তেলেগু ভাষার ‘গুন্তুর করম’ সিনেমা। এই সিনেমার মাধ্যমে ১২ বছর পর একসঙ্গে কাজ করছেন তারা।
অ্যাকশন-কমেডি-ড্রামা ঘরানার এ সিনেমা ২০২৪ সালের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। কিন্তু মুক্তির আগেই ২০০ কোটি টাকার বেশি আয় করেছে এটি।
মহেশের নতুন সিনেমা নিয়ে ওটিটি প্লে এক প্রতিবেদনে জানিয়েছে, ‘গুন্তুর করম’ থিয়েট্রিকাল রাইটস ১২০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। মহেশ বাবু অভিনীত কোনো সিনেমার সর্বোচ্চ আয় এটি। আর ওটিটি রাইটস বিক্রি হয়েছে ৫০ কোটি রুপিতে। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ১৭০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২২৫ কোটি ১৪ লাখ টাকার বেশি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা প্রদেশে ‘গুন্তুর করম’ সিনেমার থিয়েট্রিকাল সত্ত্ব ১২০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। যা কিনা আঞ্চলিক সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে।
বলে রাখা ভালো, ‘গুন্তুর করম’ সিনেমাটিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা। আরও অভিনয় করছেন— জগপতি বাবু, জয়রাম, ব্রাহ্মানন্দ, রামায়্যা কৃষ্ণান, প্রকাশ রাজ, রেখা, সুনীল প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন এস রাধা কৃষ্ণা।
এম