দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া আলোচিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম, আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। আমার বাড়িতে ৮ থেকে ১০ জন ছেলে গিয়ে ‘আলম বের হ’ বলে চিৎকার করছিল।
তিনি বলেন, যেদিন আমার ওপর হামলা করা হয়, সেদিন যদি পুলিশ আমাকে গাড়িতে তুলে দিত, তাহলে হামলার হাত থেকে আমি রক্ষা পেতাম।
হিরো আলম বলেন, টাকা দিয়ে একপক্ষ ভোট কিনেছে। একটা মেয়ে একাই ৫০টা ব্যালট পেপারে সিল মেরেছে। এই নির্বাচন সুষ্ঠু হয়নি। আমাকে ইচ্ছা করেই হারানো হয়েছে।
নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আগেও একা ছিলাম, এখনও একা আছি। প্রয়োজনে নিজেই রাজনৈতিক দল তৈরি করব।
প্রসঙ্গত, গত সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের ভোট চলাকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। সেখানে তাকে রাস্তায় ফেলে পেটানো হয়।
এ ঘটনার পর হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান বাদী হয়ে মঙ্গলবার মামলা করেন। এ মামলায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
হামলার ঘটনার পর ওইদিনই উদ্বেগ জানিয়ে টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্রও। সবশেষ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনার নিন্দা জানিয়ে মঙ্গলবার টুইট করেছে।