দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের টুইট নিয়ে অপসাংবাদিকতা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমি খুব আশ্চর্য হয়েছি যে জাতিসংঘের এখানকার (বাংলাদেশ) আবাসিক প্রতিনিধির টুইটকে জাতিসংঘের বিবৃতি হিসেবে প্রচার করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের টুইটকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি হিসেবে প্রচার করা হয়েছে।
তিনি বলেন, এভাবে যেটি যা নয়, সেটিকে সে হিসেবে প্রচার করা বা সংবাদ তৈরি করা, দিস ইজ ম্যালইনফরমেশন, অপসাংবাদিকতা। একটা টুইট, এটি জাতিসংঘের অফিসিয়াল বিবৃতি নয়। তাও এখানকার আবাসিক প্রতিনিধি, হেডকোয়ার্টারেও নয়। এখনাকার আবাসিক প্রতিনিধির টুইটকে জাতিসংঘের বিবৃতি হিসেবে প্রচার করা কখনও সমীচীন নয়।
হাছান মাহমুদ আরও বলেন, আমি তথ্যমন্ত্রী হিসেবে বিনীত অনুরোধ জানাব এই ধরনের ম্যালইনফরমেশন বা যেটি যা নয়, সেটি প্রচার করা থেকে দয়া করে আপনারা বিরত থাকুন। আমি তথ্যমন্ত্রী যদি একটা টুইট করি, সেটি সরকারের বক্তব্য হবে কী? বা আমি যদি ফেসবুকে কোনো একটা স্ট্যাটাস দেই, সেটি কী সরকারের বক্তব্য হবে? আমি তো তথ্যমন্ত্রীও দলের যুগ্ম সাধারণ সম্পাদকও। আমি যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দেই বা টুইট করি, সেটি কী দলের বক্তব্য হিসেবে প্রচারিত হবে?
প্রসঙ্গত, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একটি ভোটকেন্দ্রে গিয়ে মারধরের শিকার হন। এরপর ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস ওইদিনই এক টুইট করেন। পরদিন মঙ্গলবার (১৮ জুলাই) টুইট করে এই হামলার নিন্দা জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।