দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই ছবির আলোচিত নায়ক জায়েদ খান। বর্তমান সময়ে তার নারী ভক্তদের নিয়ে মিডিয়ায় বেশ মুখরোচক গল্প শুনিয়ে চলেছেন এই নায়ক।
যদিও জায়েদ খানের নারী ভক্ত আছে এটা মানতে নারাজ নিন্দুকেরা। এরপর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে ‘অন্তর জ্বালা’ খ্যাত নায়ককে ঘিরে ধরতে দেখা যাচ্ছে বহু নারীকে।
বিষয়টি নিয়ে জায়েদ খানও বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। হচ্ছেন সমালোচনার শিকারও। তবুও থেমে নেই জায়েদ। একের পর এক নারী ভক্তদের আবদার মেটাতে ছবি তুলে যাচ্ছেন তিনি।
বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। মূলত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যান তিনি।
যুক্তরাষ্ট্র প্রবাসীরা বাংলাদেশি সুদর্শন এই নায়ককে পেয়ে ব্যাপক আনন্দে মেতেছেন। তাকে ঘিরে সবাই ছবি ও সেলফি তুলছেন। জায়েদ যেখানেই যাচ্ছেন, সেখানে গিয়ে পাচ্ছেন সবার উষ্ণ অভ্যর্থনা।
বিদেশের মাটিতে জায়েদ এই ভালোবাসা পেয়ে অভিভূত। তিনি দেশ টিভিকে বলেন, বিদেশের মাটিতে এসেও মেয়েদের এই ভালোবাসা সত্যি আমি অবাক। একজন নায়ক বলেই এই ভালোবাসা পাচ্ছি। আমি আমার ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞ পরিচালক-প্রযোজকদের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে জায়েদ খান বানিয়েছেন। একজন হিরোর জীবনের এই ভালোবাসাই বড় প্রাপ্তি।