• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

এবার তানজিন তিশার বিরুদ্ধে গুলশান থানায় জিডি

বিনোদন ডেস্ক
  ১২ নভেম্বর ২০২৫, ১৮:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না অভিনেত্রী তানজিন তিশার। সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন এক নারী উদ্যোক্তা। এরপর হয় মামলা। এসবের রেশ কাটতে না কাটতেই অভিনেত্রীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন সায়ানা কুটর ফ্যাশন হাউজের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিনেত্রীর বিরুদ্ধে এই নারী উদ্যোক্তা জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর গুলশান থানায় বুধবার (১২ নভেম্বর) একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

এতে সায়ানা উল্লেখ করেন, আমি একজন ফ্যাশন ডিজাইনার। আমার নিজস্ব ফ্যাশন হাউজ রয়েছে, স্টুডিও রয়েছে। দেশের নামী-দামী সকল তারকারা আমার ফ্যাশন হাউজের কাপড় পরিধান করে থাকেন।

তারই পরিপ্রেক্ষিতে বিবাদী তানজিন নাহার তিশা গত ১৩ ডিসেম্বর ২০২৪ সালে আমার কাছ থেকে ৭৫ হাজার দামের একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নিয়ে যান। শাড়িটি পরা শেষে পরেরদিন ফেরত দেওয়ার কথা থাকলেও অদ্যবধি তিনি শাড়িটি ফেরত দেননি।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, শাড়ির জন্য গত ১৫ ডিসেম্বর ২০২৪ সালে আমি তার ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ করি। তারই পরিপ্রেক্ষিতে তিনি আমাকে ১৭/১২/২০২৪ইং তারিখে শাড়ি ফেরত চাওয়ার কারণে নানা প্রকার অশ্রাব্য ভাষায় গালি- গালাজসহ জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

এমনকি ডিক্টেটিভ ব্রাঞ্চ (ডিবি)-এর মাধ্যমে হেনস্থা করবেন বলে হুমকি প্রদান করেন। যার কিয়দংশ আমার মোবাইল কল রেকর্ডিং এ প্রমাণ হিসেবে রয়েছে। এই ঘটনার পরেও আমি বিগত ১৩/০৩/২০২৫ইং, ১৮/০৫/২০২৫ইং তারিখে তার সঙ্গে অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেখা হলে বিনয়ের সঙ্গে আমার শাড়িটি ফেরত চাই। কিন্তু তিনি আমাকে শাড়ি ফেরত দেবেন না বলে জানান।

এতে আরও উল্লেখ করা হয়, বিগত ০৫/১১/২০২৫ইং তারিখে বিভিন্ন সংবাদপত্রে তানজিন নাহার তিশার বিরুদ্ধে একটি শাড়ি বিষয়ক মামলার কথা জেনে আমি তাকে ফেসবুক ম্যাসেঞ্জারে আমার শাড়িটি ফেরত দেওয়ার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করি।

আরও পড়ুন

স্থিতিশীল অবস্থায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন ধর্মেন্দ্র

বিগত ০৬/১১/২০২৫ইং তারিখে আমার স্টুডিওতে নিয়োগকৃত ফটোগ্রাফার ঝুটন-তাকে ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি। পরবর্তীতে তিনি হোয়াটসঅ্যাপে ঝুটুনকে ফোন দিলে ঝুটুন তার কাছে আমার রেফারেন্সে শাড়িটি ফেরত চাইলে, ঝুটুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার সম্পর্কে নানা রকম খারাপ মন্তব্য করে ফোন রেখে দেন।

সাধারণ ডায়েরিতে আরো উল্লেখ করা হয়, পরবর্তীতে ০৭/১১/২০২৫ইং তারিখে বিবাদী তিশা আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে ফোন করে মামলার হুমকিসহ আমার মান-সম্মানকে নষ্ট করে আমাকে সমাজে হেয় করে ভাইরাল করার হুমকি প্রদান করেন। এমনকি বিগত ১০/১১/২০২৫ইং তারিখে আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেজ করে আমার ব্যবসা নষ্ট করবে, আমার ব্যবসায়িক সুনাম নষ্ট করবে এবং আমার ডিজাইনকৃত কাপড় কেউ পরবে না মর্মে হুমকি প্রদান করে। উক্ত বিষয়ে বর্তমানে আমি ভীষন নিরাপত্তাহীনতাবোধ করছি।

/অ

  • অভিনেত্রী তানজিন তিশা
  • প্রাণনাশের হুমকি
  • সাধারণ ডায়েরী
এ সম্পর্কিত আরও খবর
শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে মারধরের অভিযোগ
তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে মারধরের অভিযোগ
মুঠোফোনে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি
মুঠোফোনে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকি
বিএনপি প্রার্থীকে চিঠি দিয়ে ওসমান হাদির মতো প্রাণনাশের হুমকি
বিএনপি প্রার্থীকে চিঠি দিয়ে ওসমান হাদির মতো প্রাণনাশের হুমকি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।