দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেলকে স্বপরিবারে হত্যার হুমকির অভিযোগ উঠেছে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। নিরাপত্তার স্বার্থে জেলার শেখ মো. রাসেল নাটোর সদর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২২ অক্টোবর রাতে ভারতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একটি কল আসে। কলদাতা নিজেকে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল হিসেবে পরিচয় দিয়ে কুষ্টিয়া জেলা কারাগারে আটক থাকা আসামি মো. রাশিদুল ইসলাম কোয়েলের জামিন প্রসঙ্গে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে না জানানোর নির্দেশ দেন। নির্দেশ না মানলে ‘সমস্যা হবে’ বলে হুমকিও দেন।
পরবর্তীতে জানা যায়, কোয়েল জামিনে মুক্তি পেলেও কুষ্টিয়া জেলা ডিবি পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে। এরপর ২৩ অক্টোবর বৃহস্পতিবার জেলার সরকারি ফোনে আরেকটি হুমকিমূলক বার্তা আসে। বার্তায় লেখা ছিল, আপনি যে অন্যায় কাজটি করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন আপনার বৌসহ পুরো পরিবারকে কিভাবে বাঁচাবেন, রক্ষা করবেন সেটা ঠিক করে রাখবেন।
ঘটনার পর থেকে জেলার শেখ মো. রাসেল ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছেন।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান জানান, জিডি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ