দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারকে ‘ফুটেজখোর’ বলে মন্তব্য করেছেন শাখার সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ।
এসময় তিনি রাবি ছাত্রদল মাত্র ৩০ মিনিটে আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম বলেও হুঁশিয়ারি দেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
সোহাগ বলেন, ‘গতকাল (সোমবার) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনদের অফিসে তালা, এমনকি ভিসি-প্রোভিসি-রেজিস্ট্রার-প্রক্টর অফিসেও তালা। এগুলোর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তারা।’
তিনি বলেন, ‘তারই ধারাবাহিকতায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে সুষ্ঠু রাখতে একটি প্রতিবাদলিপি দিয়েছিলাম। সাধারণ শিক্ষার্থীরা সেই প্রতিবাদলিপিকে স্বাগত জানালেও রাকসুর কতিপয় ফুটেজখোর নেতা আমাদের প্রতিবাদলিপির বিরুদ্ধে কথা বলেছেন।’
ছাত্রদলের এ নেতা বলেন, ‘কতিপয় ছাত্রনেতা বলেছেন— পুরো রাজশাহী নিয়েও নাকি ছাত্রদল বাধা দিতে পারেনি। ফুটেজখোর ছাত্রনেতাকে আমরা বলে দিতে চাই— ছাত্রদলের সাথে লাগতে আইসেন না। পুরো রাজশাহী লাগবে না, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আপনার মতো ফুটেজখোর সালাহউদ্দিন আম্মারকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে সক্ষম।’
এবি/