দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ দুই যুগ পর আবারও রক সঙ্গীতের জোয়ার বইতে যাচ্ছে জামালপুরে। আগামী ১৯ নভেম্বর জামালপুর জেলা অডিটোরিয়ামে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘জামালপুর রক ফেস্ট ২.০–২০২৫’।
এই আয়োজনে পারফর্ম করবেন জনপ্রিয় গায়ক সাইফ শুভ ও দেশের খ্যাতনামা ব্যান্ড ‘লালন’। আয়োজকদের মতে, দীর্ঘ বিরতির পর জেলা পর্যায়ে এমন আয়োজন স্থানীয় সংগীতপ্রেমীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।
জামালপুরের সন্তান সাইফ শুভ বলেন, ‘নিজ জেলার এমন একটি আয়োজনের অংশ হতে পারা আমার জন্য আনন্দ ও গর্বের বিষয়। স্থানীয় তরুণদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
ব্যান্ড লালনের সদস্যরা জানান, তাদের পরিবেশনায় থাকবে জনপ্রিয় গান ও দর্শনসমৃদ্ধ উপস্থাপন, যা ফেস্টে ভিন্নমাত্রা যোগ করবে।
ফেস্টে আরও অংশ নেবে স্থানীয় ব্যান্ড সময়, মেটাল ইরর, ব্ল্যাক সোল্ডার্স এবং রাফি।
আয়োজক কমিটি ‘চাচ্চু’স টিম’ জানিয়েছে, এই রক ফেস্টের লক্ষ্য শুধু বিনোদন নয়—তরুণদের সৃষ্টিশীল সঙ্গীতচর্চাকে উৎসাহ দেওয়া এবং জামালপুরের সংগীত ঐতিহ্য পুনরুদ্ধার করা।
রক ফেস্টটি সকাল থেকে শুরু হয়ে চলবে রাত পর্যন্ত। স্থানীয় তরুণ শিল্পীরাও পারফর্ম করার সুযোগ পাবেন।
২০০০ সালে জামালপুরে প্রথম ও শেষবারের মতো রক ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পারফর্ম করেছিলেন নগর বাউল, কুমার বিশ্বজিৎ ও কার্নেজ সুবর্ণা। এবারের আয়োজন তাই দুই যুগ পরের এক সঙ্গীত উৎসব হয়ে উঠছে।
এমএস/