দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নায়ক বাপ্পারাজ বলেছেন সাংবাদিকদের সামনে আবল-তাবল বকলেই আজকাল সেলিব্রেটি হওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন বাপ্পারাজ। সেখানে বিভিন্ন বিষয়ে উল্লেখ করে কথা বলেছেন।
তিনি লিখেছেন, আজকাল সাংবাদিক হওয়া কোনো ব্যাপার না। হাতে একটা স্মার্ট ফোন থাকলেই হলো। শিক্ষা বিদ্যাবুদ্ধির দরকার নাই, কোনো দায়বদ্ধতা নাই, ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লেই হলো। প্রশ্নও করবেন আবোল-তাবোল। আর সেলিব্রেটি হওয়া আরও সহজ, ওই সাংবাদিকদের সামনে একবার দাঁড়াতে পারলেই হলো, তারপর মনে যা চায় আবোল-তাবোল বকবেন, আর তাতেই ভাইরাল, আপনি হিট বিশাল সেলিব্রেটি। আসলেই আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি।
এর আগে, শিল্পী সমিতির নির্বাচনে কিছু নোংরামি নিয়ে প্রতিবাদ করেছেন বাপ্পা। সেই সঙ্গে প্রতিবাদ করেছেন ঢাকা ১৭ আসনে নির্বাচনে শিল্পীদের মনগড়া দাবি ও শিল্পীদের মাতামাতি নিয়ে। সিনেমায় নেই এই নায়ক। তবুও সিনেমা ইন্ডাস্ট্রির অসঙ্গতি দেখলে মন কাঁদে তার।