দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়ে গেল ছোট পর্দার অভিনেতা আফরান নিশোর। ইতোমধ্যে জানা গেল নিশোর নতুন সিনেমায় অভিনয়ের খবর। নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন আবরার আতহার।
এর আগে, তিনি থ্রিলারধর্মী মাইনকার চিপায় নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছিলেন। যেখানে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন আফরান।
গ্যাংস্টার ক্রাইম ঘরানার নতুন এই চলচ্চিত্র প্রযোজনা করবে সুড়ঙ্গ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। আপাতত সিনেমাটি নিয়ে কিছুই বলতে নারাজ প্রযোজনা সংস্থা।
তারা পরিকল্পনা করছে, সব ঠিক হলেই জানাবে। আফরান নিশোও এ সিনেমার বিষয়ে মুখ খোলেননি।