দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালন সংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।
প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে রোববার দুপুরে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কুষ্টিয়ায় মা–বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
দেশের আরেক কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা বর্তমানে দেশের বাইরে আছেন। তাই তিনি ভিডিওকলে শহীদ মিনার থেকে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা জানান।
অনেকদিন ধরেই কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। চলতি বছরে তিনবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সর্বশেষ ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে নেওয়া হয় তাকে। পরে লাইফ সাপোর্টেও রাখা হয়।
হাসপাতালের এমডি ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, গত বুধবার থেকে তার অবস্থা দ্রুত খারাপের দিকে যায়। কিডনি ও মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে যায়, রক্তে সংক্রমণ পুরো শরীরে ছড়িয়ে পড়ে।
এমএস/