দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা প্রভু মায়োসাইটিস রোগে আক্রান্ত। এক বছর ধরে তিনি এ রোগে ভুগছেন। এ রোগের কারণে অনেকবার হাসপাতালেও যেতে হয়েছে তাকে।
বর্তমানে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্রে গিয়ে অত্যাধুনিক চিকিৎসা নিয়ে নিজেকে সুস্থ করে তুলবেন। সে কারণেই অভিনয়ে এক বছরের জন্য বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। এমন ঘোষণা দিয়েই পড়ে গেছেন সমস্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বিরতি নেওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন সামান্থা। একদিকে উন্নত চিকিৎসা যেমন জরুরি, তেমনি গুরুত্বপূর্ণ তার প্রথম আন্তর্জাতিক সিরিজ সিটাডেলের কাজ শেষ করা। এরই মধ্যে রুশো ব্রাদার্সের এ সিরিজের হলিউড ভার্সনে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর ভারতীয় সংস্কারণ নিয়ে আশাবাদী নির্মাতা প্রতিষ্ঠান।
এমন একটি কাজ যখন হাতে, তখন অভিনয়ে বিরতি নেওয়ার ঘোষণা ক্যারিয়ারে বিপর্যয় টেনে আনবে কিনা, তা নিয়েই ভাবতে হচ্ছে দক্ষিণ ভারতীয় এই নায়িকাকে।