দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত জওয়ানের দুই মিনিটের প্রিভিউ ভিডিও। শোনা যাচ্ছে এ সিনেমায় দীপিকাকে শাহরুকের মা ও স্ত্রী দুই চরিত্রেই দেখা যেতে পারে।
প্রিভিউ ভিডিওতে পুরো সময়জুড়ে বলিউড বাদশাহ শাহরুখকে দেখা গেছে একাধিক রূপে। কখনো তিনি ছিলেন সেনার বেশে, কখনো আবার লাল শার্ট পরে রোমান্টিক মেজাজে। তবে তার ন্যাড়া লুক সবকিছুকে ছাড়িয়ে গেছে।
মুক্তি পাওয়া ভিডিওতে শাহরুখ ছাড়াও দেখা গেছে- দক্ষিণী তারকা বিজয় সেতুপতি, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও নয়নতারাকে। ছবিতে শাহরুখ বাবা ও ছেলে দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন। তাই দীপিকাকে কখনও দেখা যাবে শাহরুখের স্ত্রী হিসেবে আবার কখনও দেখা যাবে মায়ের ভূমিকায়। এমনটি ধারণা করা হচ্ছে।
জওয়ান আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। সাউথের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার পরিচালনা করেছেন এ সিনেমা।