দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিডিয়া জগতে নিজের দীর্ঘ ক্যারিয়ারে সফলতা ও ব্যর্থতা দুটোরই স্বাদ পেয়েছেন অভিষেক। একদিকে যেমন গুরু, ব্লাফ মাস্টার, যুবার মতো চলচ্চিত্রগুলোতে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। অন্যদিকে, দ্রোণা, ঝুম বারাবার ঝুম ইত্যাদি চলচ্চিত্র ফ্লপও হয়েছে তার।
সম্প্রতি অভিষেকের একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তিনি জানিয়েছিলেন, তার শারারাত সিনেমা দেখে অসন্তুষ্ট হয়ে এক দর্শক সিনেমা হলেই তাকে থাপ্পড় মেরেছিলেন। সিনেমাটি ২০০২ সালে মুক্তি পেয়েছিল।
অভিষেক বলেন, একজন নারী আমার কাছে আসেন। তিনি যে আমার সিনেমাটা পছন্দ করেননি সেই ক্ষোভ প্রকাশ করেন আমাকে থাপ্পড় মারার মাধ্যমে। আমার অভিনয় ছেড়ে দেওয়া উচিত। কারণ আমি নিজের বাবার নাম ডোবাচ্ছি।
অভিষেক আরও বলেন, কিন্তু মজার ব্যাপার হলো এই যে, বোল বচ্চন সিনেমা মুক্তির পর আমি সেই একই থিয়েটারে গিয়েছিলাম। সেখানে প্রায় ১০০০০ দর্শক জড়ো হয়েছিল। আমি গাড়ি থেকে নামলাম, ছবি তুললাম এবং সেই ছবি আমার বাবাকে পাঠিয়ে বললাম, দেখো কি দারুণ ব্যাপার, জীবনের মোড় কিভাবে ঘুরে যায়।
প্রসঙ্গত, অভিষেক বচ্চন হচ্ছেন অমিতাভ বচ্চনের (বিগ বি) ছেলে। অমিতাভ বচ্চন বলিউডের এক পরিচিত নাম। একটা সময় বলিউডে একাই রাজ করেছেন তিনি।