দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজনীতির মাঠে নেমেছেন নিক্সন চৌধুরীর মেয়ে নাজুরা মুজিব চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বাবার জন্য ভোট চাইতে যোগ দিয়েছেন সমাবেশে।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া নিজ বাড়ির আঙিনায় নারী সমাবেশে ভোট চাইতে আসেন নাজুরা মুজিব।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন (নিক্সন চৌধুরী) বলেন, আজ থেকে আমার মেয়ে নাজুরা মুজিব চৌধুরীর রাজনীতিতে অভিষেক হলো। আমার মতো আমার মেয়েও সবসময় আপনাদের পাশে থাকবে। আজ তার রাজনীতির হাতেখড়ি হলো। আজকে এখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু। ভোট চাইতে আপনাদের সাথে যাবে সে।
তিনি আরও বলেন, ওর জন্য সবাই দোয়া করবেন। নাজুরা দেশের বাইরে পড়ালেখা করছে, ও যেন ডাক্তার হয়ে এসে আপনাদের সেবা করতে পারে। আমি এলাকায় যে হাসপাতাল বানাবো, সেই হাসপাতালে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার মানুষ বিনা পয়সায় চিকিৎসা নিতে পারবেন। ওই হাসপাতাল পরিচালনা করবে আমার মেয়ে।
সমাবেশে সহস্রাধিক নারী অংশ নেন। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এও