• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

চুম্বন দৃশ্যের অস্বস্তিকর অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৫, ১৬:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘গেম অব থ্রোনস’ তারকা সোফি টার্নার সম্প্রতি জানিয়েছেন, নতুন গথিক হরর সিনেমা ‘দ্য ড্রেডফুল’-এ সহ–অভিনেতা কিট হ্যারিংটনের সঙ্গে চুম্বনের দৃশ্য শুট করা ছিল তার জীবনের অন্যতম অস্বস্তিকর অভিজ্ঞতা। দৃশ্যটিকে ‘বীভৎস’ বলেও উল্লেখ করেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত বৃহস্পতিবার মার্কিন টকশো ‘লেট নাইট উইথ সেথ মায়ার্স’-এ হাজির হয়ে সোফি বলেন, সিনেমাটির প্রযোজক ও প্রধান অভিনেত্রী হিসেবে তিনি নিজেই পরিচালক-চিত্রনাট্যকার নাটাশা কারমানিকে কিট হ্যারিংটনের নাম প্রস্তাব করেছিলেন। তাঁর ভাষায়, ‘আমার কাছে কিটই ছিল নিখুঁত পছন্দ।’

চুম্বনের দৃশ্য নিয়ে এমনিতে সোফির সমস্যা নেই। তবে সমস্যার সূত্রপাত হয় অন্য জায়গায়। আট মৌসুমজুড়ে ‘গেম অব থ্রোনস’-এ তাঁরা অভিনয় করেছেন ভাইবোন-সানসা স্টার্ক আর জন স্নোর চরিত্রে। সিরিজটি ২০১৯ সালে শেষ হলেও, তাঁদের মধ্যে সেই ভাইবোনসুলভ সম্পর্ক আজও অটুট।

সোফি জানান, কিট চিত্রনাট্য হাতে পেয়েই তাকে মেসেজ করেছিলেন, ‘হ্যাঁ, আমি করতে চাই, কিন্তু ব্যাপারটা ভীষণ অদ্ভুত হবে।’ প্রথমে কিছুই বুঝতে না পেরে পরে তিনি চোখ রাখেন চিত্রনাট্যে-যেখানে চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের কথা লেখা ছিল। সোফি বলেন তখনই মনে হয়, ‘ওহ, এ তো আমার ভাই!’

তবু চিত্রনাট্য এতটাই শক্তিশালী ছিল যে তাঁরা দুজনেই রাজি হয়ে যান। কিন্তু শুটিং সেটে গিয়ে প্রথম চুম্বনের দৃশ্যের সময় দুজনেরই অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। সোফির কথায়, ‘আমাদের দুজনেরই বমি পাচ্ছিল। সত্যিই এটা ভীষণ বীভৎস ছিল। সবচেয়ে বাজে অভিজ্ঞতা।’

১৫শ শতকের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য ড্রেডফুল’ ছবিতে দেখা যায় অ্যান (সোফি টার্নার) ও তাঁর শাশুড়ি মোরউইন একসঙ্গে থাকেন। হঠাৎ তাঁদের অতীতের এক ব্যক্তি ফিরে আসে, আর সেখান থেকেই অ্যানের জীবনে নেমে আসে বিপর্যয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মার্সিয়া গে হার্ডেন, লরেন্স ও’ফুয়ারাইন ও জোনাথন হাওয়ার্ড। এখনো ছবির মুক্তির তারিখ ঘোষণা হয়নি।

সিনেমায় চুম্বনের দৃশ্য ছাড়াও সোফি টার্নার সম্প্রতি জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবেই তিনি এক জনপ্রিয় তারকা জুটির সম্পর্ক ভেঙে দিয়েছিলেন—শুধু একটি হাত নাড়ানোর কারণে!

মজার ছলেই বলেন, আমি তো জানতামই না যে আমার হাতে এত ক্ষমতা আছে!

ঘটনাটি ঘটেছিল সান ডিয়েগো কমিক-কনের এক পার্টির পর। সেদিন তাঁর এক শৈশব বন্ধু প্রিয় অভিনেতাকে দেখে রোমাঞ্চিত হয়ে সোফিকে অনুরোধ করেন দূর থেকে অন্তত একবার ‘হাই’ বলার জন্য। বন্ধুর খাতিরে সোফি সামান্য হাত নাড়িয়ে অভিবাদন জানান। সেটুকুই যথেষ্ট ছিল ঝড় তোলার জন্য।

সোফির ভাষায়, এরপরই দেখি এক অভিনেত্রী আমার দিকে কটমট করে তাকাচ্ছেন। আমি ভেবেছিলাম তাঁকে গিয়ে বলব, আমি তাঁর কাজ কতটা ভালোবাসি। তাই নেচে নেচে গেলাম তাঁর দিকে। গিয়ে শুনলাম, তিনি বলছেন-“তুমি কি আমার বাগদত্তার সঙ্গে ফ্লার্ট করা বন্ধ করতে পারবে?”

সোফি বিস্মিত হয়ে জানতে চান, কার কথা বলছেন তিনি। সেই অভিনেত্রী ইশারায় এক অভিনেতাকে দেখান। ‘আমি তখনো জানতামই না লোকটা কে’, বলেন সোফি।

আরও পড়ুন

আজ গিটারের জাদুকরের জন্মদিন 

আমি কারো দ্বিতীয় পছন্দ নই: পূজা চেরি 

তবে রাতেই সেই অভিনেতা-অভিনেত্রী জুটি তাঁদের বাগদান ভেঙে দেন। ‘একটা হাত নাড়ানোর কারণে এমনটা হলো! সত্যিই আমি জানতাম না আমার হাতে এত ক্ষমতা আছে’, হেসে বলেন সোফি টার্নার।

তবে কারা ছিলেন সেই রহস্যময় তারকা জুটি- তা খোলাসা করেননি এই হলিউড অভিনেত্রী। তার মতে, নাম প্রকাশ করলে তিনি ‘বিপদে পড়বেন।’

কে

  • চুম্বন
এ সম্পর্কিত আরও খবর
চুম্বনকাণ্ডে ১৫ বছর পর মুখ খুললেন আন্নু
চুম্বনকাণ্ডে ১৫ বছর পর মুখ খুললেন আন্নু
কিস ডে-তে চুম্বনের ভাষা হোক মধুর
কিস ডে-তে চুম্বনের ভাষা হোক মধুর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।