দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউড অভিনেত্রী পূজা চেরি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, তিনি কারো দ্বিতীয় পছন্দ নন।
শুক্রবার (১৫ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে তিনটি নতুন ছবি আপলোড করেছেন পূজা। ছবিগুলো একটি ফটোশুটের, যেখানে সাদা ও কালো পোশাকের সংমিশ্রণে আভিজাত্যপূর্ণ লুকে ধরা দিয়েছেন তিনি।
ক্যাপশনে পূজা লিখেছেন, “আমি ব্যাকআপ প্ল্যান নই।”
এছাড়া তিনি আরও যোগ করেছেন, “অবশ্যই আমি কারো দ্বিতীয় পছন্দও নই।”
এর আগে এক সাক্ষাৎকারে পূজা চেরি জানিয়েছেন, ব্যক্তিজীবনে তিনি উন্নত ব্যক্তিত্বসম্পন্ন পুরুষকে পছন্দ করেন। এছাড়া তিনি জীবনের সঙ্গীর মধ্যে পশু-পাখির প্রতি মায়া ও ভালোবাসার মতো গুণ দেখতে চান।
এমএস/আরএ