দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাথরুম থেকে উদ্ধার করা হলো জনপ্রিয় কোরিয়ান গায়িকা লি সাং ইউনের মরদেহ। গিয়েছিলেন ক্যারিয়ারের ৩৩তম কনসার্টে অংশ নিতে, কিন্তু মঞ্চে ওঠার আগেই লাশ হলেন।
শনিবার (৮ জুলাই) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
জানা গেছে, গিমচেওন মিউনিসিপ্যাল কোয়্যারে পারফর্ম করার কথা ছিল লি সাং ইউনের। তিনি মঞ্চ মাতাবেন, সেই অপেক্ষায় ছিলেন বহু দর্শক ও শ্রোতারা। কিন্তু ব্যাকস্টেজে দেখা না মেলায় লি সাং ইউনকে খুঁজতে শুরু করেন তার দলের সদস্য এবং ওই কনসার্টের আয়োজকরা। একপর্যায়ে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় লি সাংকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
কীভাবে এই গায়িকার মৃত্যু হলো তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ইতোমধ্যেই পুলিশ সেই রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।