দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, শাকিব হলেন সুপারস্টার। তাকে নিয়ে কাজ করতে চাই, তিনি চাইলেই হবে।
চয়নিকা বলেন, শাকিবের সঙ্গে ইতোমধ্যে আমি গল্প নিয়ে আলাপ করেছি।
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চয়নিকা নির্মিত সিনেমা প্রহেলিকা। নব্বই দশকের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। দর্শক সাড়ায় মাহফুজ-বুবলী জুটি নিয়ে নতুন করে ভাবছেন চয়নিকা নিজেই। জানালেন, বিশ দশকের গল্প নিয়ে মাহফুজ ও বুবলীকে জুটি করে আরও একটি সিনেমা নির্মাণ করবেন তিনি।
এদিকে, শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটিও দেখেছেন চয়নিকা। হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমায় সুমন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। আর ইতি চরিত্রে দেখা গেছে ভারতের ইধিকা পালকে।
সিনেমাটি প্রসঙ্গে চয়নিকার বলেন, আমি রোমান্টিক গল্পের নির্মাতা। তাই সুমন ও ইতির ভালোবাসার গল্পটা আমাকে টেনেছে। মনে ধরেছে আমার।