দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাবা হারালেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পিয়া জান্নাতুলের ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে বাবার মৃত্যুর খবরে খুলনার উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী। সেখানেই তার বাবার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
পিয়া জান্নাতুলের পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর বাবার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে।
ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমা অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় ছাড়াও আইন পেশার সঙ্গেও যুক্ত আছেন তিনি।
/অ