দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ফের বিতর্কে জড়ালেন। এবার জনসমক্ষে আদিবাসী সম্প্রদায় নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
তেলেঙ্গানার রেড্ডিদুর্গম থানায় তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে বিজয়ের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, গত ২৬ এপ্রিল তামিল সিনেমা ‘রেট্রো’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডা মন্তব্য করেন, আদিবাসীদের মধ্যে বুদ্ধি ও সাধারণ জ্ঞানের অভাব রয়েছে। তার এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ট্রাইবাল কমিউনিটিজ-এর রাজ্য সভাপতি নেনাবথ অশোক কুমার নায়েক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, বিজয় আদিবাসী সম্প্রদায়কে অপমান করে বলেছেন, “৫০০ বছর আগে ওদের কোনো বুদ্ধি ছিল না, সাধারণ জ্ঞান ছিল না, সারাক্ষণ মারামারি করত।” এমনকি তিনি আদিবাসীদের তুলনা করেন পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে, যারা পহেলগাম হামলায় জড়িত ছিল।
নায়েক লিখিত অভিযোগে বিজয়ের বক্তব্যের ইউটিউব লিংকও সংযুক্ত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, বিজয়ের এই মন্তব্য শুধু আপত্তিকরই নয়, বরং তা আদিবাসীদের মর্যাদা ও আত্মসম্মানে আঘাত করে।
উল্লেখ্য, বিজয় দেবেরাকোন্ডা এর আগেও নানা বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনায় এসেছেন। ২০২০ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “যারা পড়াশোনা করেনি, তাদের ভোট দেওয়া উচিত নয়। গণতন্ত্র নয়, আমাদের একজন ভালো স্বৈরাচার দরকার।” এ মন্তব্যেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
আরএ