দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়।
রোববার (১৩ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনের বাড়ি যশোরের কতোয়ালী উপজেলার ডাকাতিয়া গ্রামে। মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। রায় ঘোষণার সময় আমামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি সম্পর্কে আসামি আনোয়ার হোসেনের (ধর্ষক) মেয়ে। ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে মানিকগঞ্জ পৌর এলাকায় ভাড়া বাসায় আসামি শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা (আসামির স্ত্রী) বাদি হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামী আনোয়ারকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।
এ মামলাটি তৎকালীন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান নিজেই তদন্ত করেন। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা রকিবুজ্জামান আসামি আনোয়ারের বিরুদ্ধে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেন। এই মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষর গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইনজীবী (পিপি) হুমায়ুন কবির।
তিনি বলেন, মামলার সকল নথিপত্র ও স্বাক্ষীদের দেওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। আদালতে দেওয়া ভুক্তভোগীর জবানবন্দিতে ধর্ষকের ফাঁসির দাবি করা হয়।
/অ