দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শাকিব খানের প্রিয়তমা সিনেমা দেখে কাঁদলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। সিনেমা হল থেকে বের হয়ে তিনি নিজে এ কথা জানিয়েছেন।
এর আগে রোববার (২ জুলাই) সিনেমাটি দেখতে স্ত্রী সন্তানসহ রাজধানীর স্টার সিনেপ্লেক্সে উপস্থিত হন তিনি।
পলক বলেন, আমি আমার প্রিয়তমাকে নিয়ে সিনেমাটি দেখেছি। আমি সবার প্রিয়তমাকে নিয়ে এ সিনেমা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সিনেমা হলে ঢোকার আগে কল্পনাও করি নাই এ সিনেমা এভাবে আমাদের আবেগপ্রবণ করবে। সিনেমা শেষ, কিন্তু আমি এখনো সিনেমা থেকে বের হতে পারি নাই। একটা শক্তিশালী সিনেমা প্রিয়তমা। আমি চোখের পানি ধরে রাখতে পারিনি।
তিনি বলেন, শাকিব খান প্রমাণ করেছেন তিনি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যতম একজন সুপারস্টার। আমাদের সুপারস্টার শাকিব প্রিয়তমার মত আরও অনেক অনন্য সৃষ্টি আমাদের দেবেন বলে আমি প্রত্যাশা করি।
প্রসঙ্গত, ঈদের দিন থেকে ১০৭ টি প্রেক্ষাগৃহে চলছে ‘প্রিয়তমা’। দেশব্যাপী প্রায় সবগুলো প্রেক্ষাগৃহে ছবিটি ইতিবাচক সাড়া পাচ্ছে। পাশাপাশি মাল্টিপ্লেক্সগুলোতেও প্রতিদিন হাউজফুলের খবর আসছে। মুক্তির দিন থেকে ছবিটি দেখতে উপচে পড়েছে দর্শক।