দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ। অল্প সময়ে পেয়েছেন বেশ পরিচিতি। সুঠাম চেহারা, তুখোড় ফিটনেস, অভিনয় দিয়ে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
বলিউডের টাইগারের বেশির ভাগ ছবিই অ্যাকশন ধর্মী।
হিরোপন্তি ছবির মাধ্যমে ২০১৪ সালে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তারপর ২০১৬ সালে বাঘি ছবিতে অভিনয় করেন। ওই ছবিতে টাইগারের বিপরীতে ছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সাব্বির খান পরিচালিত এই ছবি বক্স অফিসে ১০০ কোটি টাকার বেশি ব্যবসাও করেছিল।
সেই সাফল্যের কারণেই ২০১৬ সালে তৈরি হয় বাঘি ২ ও ২০১৮ সালে বাঘি ৩। বাঘির মতো বাঘি ২ ও বাঘি ৩ তেমন একটা সুনাম অর্জন করতে পারেনি। শোনা যাচ্ছে এবার বাঘি ৪ নির্মাণ করা হবে। সেজন্য প্রস্তুতিও নিচ্ছিলেন টাইগার। তবে ছবির শুটিংয়ের কাজ শুরু হওয়ার আগেই বাধ সাধলেন অভিনেতার অনুরাগীরা। অনুরোধ করলেন এ সিনেমা না করার জন্য।
ছবির চিত্রনাট্য নিয়ে একেবারেই সন্তুষ্ট নন এ অভিনেতার অনুরাগীরা। বাঘি ৪ ছবিতে কাজ করার জন্য টাইগারকে এক প্রকার নিষেধই করছেন তারা।
এ বিষয়ে টাইগার অনুরাগীদের আশ্বস্ত করেছেন। তাদের দাবি মাথায় রেখেই আরও ভালভাবে কাজ করতে চান অভিনেতা। বাঘি ৪ দেখে অনুরাগীরা যাতে হতাশ না হন, সেই দিকে আরও বেশি করে নজর রাখছেন তিনি।