দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসিফ আকবরের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র’র বাগদান সম্পন্ন হয়েছে গত জানুয়ারি মাসেই। তবে বিষয়টি প্রকাশ্যে এনেছেন আজ মঙ্গলবার (২৭ মে)।
এদিন বিকেলে ফেসবুকে ছেলের দুইটি ছবি প্রকাশ করে আসিফ লিখেছেন, আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। একটু ভুলে যাওয়া রোগ আছে, এমনিতে ইউনিক একটা ছেলে। মুহূর্তেই মানুষের ভালোবাসা অর্জনের বিরল যোগ্যতা তার রয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্টাডি শেষ করে এখন বিজনেস করার চেষ্টায় আছে, প্রশিক্ষণ নিচ্ছে। সে ভালো একজন ফুটবলার, তবে ক্যারিয়ার সেদিকে নিয়ে যায়নি।
এরপর ছেলের বিয়ের খবর জানিয়ে আসিফ লেখেন, রুদ্র ২৬ বছরে পদার্পন করলো আজ। সেই সঙ্গে এটাই তার শেষ স্বাধীন বসন্ত, আগামী ডিসেম্বরেই সে শহীদ হতে যাচ্ছে। বিয়েশাদীর সমস্ত আয়োজন সম্পন্ন। অ্যানগেজমেন্ট হয়েছে জানুয়ারিতে, পাবলিকলি জানানোর অনুমতি ছিল না। এবারের গন্তব্য দি ব্রাহ্মণবাড়িয়া জেলা, এর বেশি কিছু বলা যাচ্ছে না।
সবশেষে ছেলের আগামী দিনের জন্য দোয়া চেয়ে আসিফ লিখেছেন, আজ রুদ্র’র শুভ জন্মদিন। সবার কাছে আমার ছেলের সরল এবং সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন বাবা, আনন্দে বাঁচো। ভালবাসা অবিরাম...।
/অ