দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনসাধারণের নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলা বিষয়ে বরাবরই সোচ্চার বলিউড অভিনেতা সোনু সুদ। করোনা মহামারির সময় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসিতও হয়েছেন তিনি। কিন্তু এবার সেই অভিনেতাই নিজেই নিয়ম ভঙ্গ করে সমালোচনার মুখে পড়েছেন।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে সোনু সুদকে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি অঞ্চলে হেলমেট ছাড়াই বাইক চালাতে দেখা যায়। শুধু তাই নয়, ভিডিওতে দেখা গেছে তিনি তখন গায়ে কোনো জ্যাকেটও পরেননি, ছিল না কোনো সুরক্ষা গিয়ার। এই দৃশ্য দেখে নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন।
লাহুল-স্পিতি জেলার পুলিশ বিভাগ এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন। ভিডিওটি ২০২৩ সালের বলে ধারণা করা হচ্ছে এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কৈলাংয়ের ডিএসপি সদর দপ্তরকে। পুলিশের বিবৃতিতে বলা হয়, আইন অনুযায়ী যা যা প্রয়োজন, তা করা হবে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এক ব্যবহারকারী লিখেছেন, জনগণকে হেলমেট পরার পরামর্শ দেওয়া যে মানুষটি, তিনি নিজেই কেন এমন করলেন?
এদিকে, এই ভিডিওটি ছড়িয়ে পড়ার কয়েকদিন আগেই সোনু সুদ একটি সড়ক নিরাপত্তা ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি সবাইকে হেলমেট পরার গুরুত্ব বোঝান। তবে এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আরএ