দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গীতিকার, সুরকার ও গায়ক তরুন মুন্সী তিন দশকেরও বেশি সময় ধরে নিজে গান গাওয়ার পাশাপাশি অন্যদের জন্য গান বানিয়ে যাচ্ছেন। তার কথা ও সুর অনেক জনপ্রিয় সঙ্গীতশিল্পীর কন্ঠে দারণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
অন্যদের জন্য যেমন লিখছেন ও সুর করছেন, তেমনি নিজেও গাইছেন নিয়মিত।
এই ধারাবাহিকতায় এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে প্রকাশ করা হয়েছে নতুন এই মিউিজিক ভিডিও।
গানটির শিরোনাম ‘নিজেরে বুঝি না’। গানটি গাওয়ার পাশাপাশি এর কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুণ নিজেই। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটিতে তরুণ মুন্সীর সাথে মডেল হিসেবে দেখা গেছে ইপ্সিতা শবনমকে।
তরুণ মুন্সী বলেন, ‘আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। সেটা বজায় রেখে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়েই নতুন গানটি তৈরি করছি। আশা করছি, গানটিতে নতুনত্বে ছোঁয়া পাবেন শ্রোতারা।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদে গানটির ভিডিও প্রকাশ করা হযেছে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
পাশাপাশি গানটি শুনতে পাচ্ছেন দেশি ও আর্ন্তজাতিক সব মিউজিক প্ল্যার্টফর্মে। সুন্দর এ গানটিতে গিটার ও প্রগ্রামিং করেছেন অনি।
কে