দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনক্ষণ পেছাতে পেছাতে স্থগিত হয়েছে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংস্কৃতিক সংস্থা ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজন করেছিল এই কনসার্ট। সরব হয়ে উঠতে শুরু করেছিল সংগীতাঙ্গন। পর্যায়ক্রমে কনসার্টটি সারা দেশেই হবে বলেই জানানো হয়েছিল। হঠাৎ সেটা স্থগিতের ঘোষণায় হতাশ শিল্পী আসিফ আকবর।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে আসিফ আকবার ফেসবুকে লিখেছেন, ‘ এই দেশ নয়, ঐ দেশ নয়-শুধু মেড ইন বাংলাদেশী শিল্পীদের নিয়ে সবার আগে বাংলাদেশ কনসার্ট। প্যালেস্টাইনে বেদনাবিধুর পরিনতির কারনে শুক্রবার অর্থ্যাৎ ১১ই এপ্রিলের কনসার্ট পিছিয়ে ১২ই এপ্রিল নেয়া হয়েছিল। গতকাল উচ্চপর্যায়ের বৈঠক শেষে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
দীর্ঘ ক্যারিয়ারে আমি একটা বিষয় সবসময় লক্ষ্য করেছি- যে কোনো কিছু দুনিয়াতে ঘটলে সবার আগে আক্রান্ত হয় বাংলাদেশের শিল্পীরা। করোনাকালীন সময়ের কঠিন বাস্তবতা ভুলে যাওয়া সম্ভব নয়। শিল্পী মিউজিশিয়ানদের পেশা বদল এবং ঢাকা ছেড়ে চলে যাওয়ার আর্তনাদগুলো ভুলে যাইনি।
সবার আগে বাংলাদেশ কনসার্ট আমাদের শিল্পীদের জন্য আশা জাগানিয়া একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল। স্থগিত হয়ে যাওয়ার কারনে শিল্পী মিউজিশিয়ান সাউন্ড লাইট স্টেজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সবাই আবারো নিরাপত্তাহীনতার আরেকটা নজির প্রত্যক্ষ করলো, কোটি মানুষ যে কনসার্টের অপেক্ষায় ছিল-তারাও বঞ্চিত হলো।
আমি ব্যক্তিগতভাবে হতাশ, আমার টিমকে বলে দিয়েছি বাংলাদেশের অভ্যন্তরে কনসার্ট আমাদের জন্য আসলে অধরাই রয়ে গেল। সারা পৃথিবী চলবে, শুধু বাংলাদেশের শিল্পীরা আশায় আশায় বেঁচে থাকবে-সেটা হবে না। সবার আগে বাংলাদেশ কনসার্টের জন্য আবারো একটা ডেট হবে, কনসার্টও হবে- তবে আমি আর থাকতে চাইনা।
আমি শিল্পী, এটা আমার আয় রোজগারের জায়গা। এই জায়গাটা আবারো সিদ্ধান্তের খড়গে পড়ে আরো যেন অনিশ্চিত না হয়ে যায়! যথেষ্ট হয়েছে। এগিয়ে যাক সবার আগে বাংলাদেশ কনসার্ট-শুভকামনা রইলো। আমি রূপকথার সেই অন্ধ রাজকুমারের মতো আগের জায়গাতেই থাকি। ভালবাসা অবিরাম।’
কে