দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই সিনেমার তারকা দম্পতি আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও শরিফুল রাজের সংসার আর নেই বললেই চলে। অফিসিয়ালি ঘোষণা না এলেও দুইজন যে আলাদা থাকছেন সেটাও মিডিয়ায় বলেছেন তারা।
আজ শুক্রবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি লেখেন, ‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে...যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকার মতো নই যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।’
নেটাগরিকদের ধারণা, ছুটির দিনে রাজকে নিজের জীবন থেকে ছুটি দেওয়ার ঘোষণাই দিলেন পরীমণি। এদিন তসলিমা নাসরিনের লেখা ‘এক অপ্রেমিকের জন্য’ কবিতার মূল ভাবের সঙ্গে মিলিয়ে যেন নিজের গল্প বললেন এ অভিনেত্রী।
সম্প্রতি তারা দুজনেই মিডিয়ার সামনে কথা বলেছেন। কেউই চান না দাম্পত্যজীবন আর আগে বাড়ুক। বলা বাহুল্য, বিচ্ছেদের কাগুজে ঘোষণাই শুধু বাকি। এরপর থেকেই সামাজিকমাধ্যমে পরীর নিশানায় রাজ।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। রাজের সাথে অভিনেত্রী তানতিন তিশা ও সুনেরাহ কিছু ভিডিও বের হলে তাদের মাঝে দেখা দেয় বিচ্ছেদের সুর। এরপর থেকেই তারা আর এক হচ্ছেন না।