দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্ধবী ধারাল সুরেলিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। বিয়ের খবরটি গায়ক নিজেই নিশ্চিত করেছেন।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে বিয়ের খবর নিশ্চিত করেছেন তিনি। দর্শন একাধারে গায়ক, সুরকার এবং গীতিকার।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে দর্শন ক্যাপশন লিখেছেন, ‘আমার আজীবনের সেরা বন্ধু’। যেখানে স্ত্রীর সঙ্গে হাস্যজ্জল মুখে দেখা মিলেছে তার।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দর্শনের স্ত্রী একজন আর্কিটেক্ট। সে একজন প্রফেশনাল ডিজাইনার পাশাপাশি উদ্যেক্তা।
এদিকে, গায়কের বিয়ের খবরে ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই অবশ্য অবাকও হয়েছেন। কারণ হুট করেই বান্ধবীকে বিয়ের খবর জানিয়েছেন দর্শন। দর্শন রাভাল ভারতের জনপ্রিয় গায়ক। তার গাওয়া গানগুলো ‘তুম হি আনা,’ ‘রাতই রহে,’ ‘ভুল জানা’ ইত্যাদি গোটা ভারতে বেশ জনপ্রিয়।
উল্লেখ্য, ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর দর্শন রাভাল খ্যাতি অর্জন করেন। এরপরে তিনি ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’, ‘এর মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন। মিত্রন’, ‘এক লডকি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজ কাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ এবং অন্যান্য।
অ