দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বরে আক্রান্ত হওয়ায় গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় অভিনেতা মুশফিক আর ফারহানকে। পরে অবস্থার অবনতি হলে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এবার চিকিৎসা শেষে ৬ দিন পর বাসায় ফিরছেন এই অভিনেতা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বাসায় ফেরার কথা জানান তিনি।
পোস্টে মুশফিক ফারহান লেখেন, ‘৬ দিন পর ফিরছি বাসায়। এই ৬ দিনে জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম আরও একবার। আমাকে দেখতে আসছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী, প্রযোজক, পরিচালক, সহকর্মী, প্রিয় দর্শকেরা। আমি সবাইকে দেখে মুচকি হাসছি। কি বলব বুঝতে পারছি না, হাসি দিয়ে বুঝাতে চাইলাম চিন্তা করোনা, বেঁচে আছি ভাই।’
তিনি আরও লেখেন, ‘আমি শুধু সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম। আমি ভীষণ আবেগপ্রবন মানুষ, অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম। আর ভাবছি যারা এত ভালোবাসে তাদের জন্য হলেও আমাকে নতুনভাবে বাঁচতে হবে।’
কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা লেখেন, ‘এবারের যাত্রায় বাসায় ফিরছি। আমার প্রিয় দর্শক, সাংবাদিক, সহকর্মী, কলাকুশলী যারাই আমার খোঁজখবর নিয়মিত নিয়েছেন এই কদিন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।’
সবশেষে মুশফিক ফারহান লেখেন, ‘আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি। ইনশাল্লাহ আপনাদের এই অকৃত্রিম ভালোবাসাই ফারহানকে বাঁচিয়ে রাখবে। ভালোবাসা সবার জন্য।’
অ