দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতিবাড়ি নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল ও তার দুই সহযোগী আহত হয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা থেকে পটুয়াখালী জেলার আমতলী এলাকায় একটি ক্লাবের উদ্বোধন করার জন্য চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল ও তার সহযোগীরা মাইক্রোবাস যোগে যাচ্ছিলেন।
পথিমধ্যে মাদারীপুরের তাঁতিবাড়ি নামক এলাকায় আসলে বরিশাল থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চিত্রনায়ক রুবেলসহ তার দুই সহযোগী আহত হন। তবে চিত্রনায়ক রুবেল খুব বেশি আহত না হলেও তার এক সহযোগী ও ড্রাইভার গুরুতর আহত হন।
আহতরা হলেন- নায়ক রুবেলের ট্রেইনার মোহাম্মদ কবির ও গাড়ির চালক ওমর ফারুক। তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরানুল হক সনেট বলেন, চিত্রনায়ক রুবেল সামান্য আহত হয়েছেন। বাকি দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চিত্রনায়ক রুবেল কোনো কথা বলতে রাজি হননি।
অ