দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। পাত্র আরেফিন জিলানী সাকিব।
শুক্রবার (০২ জুন) রাতে রাজধানীর গুলশানের এক কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর কনের দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর গত ২ এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির। বর জিলানি পড়াশোনা শেষ করে একটি ওষুধ কোম্পানিতে যুক্ত হয়েছেন। পাশাপাশি তিনি অভিনয় ও মডেলিং করেন।
এর আগে একঝাঁক সংগীতশিল্পীর মনোরম অংশগ্রহণের মাধ্যমে পরিবারের আয়োজনেই বুধবার (৩১ মে) ঐশীর হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয় ।