দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হবেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুক স্ট্যাটাসে এমনই কথা জানান তিনি।
ফেসবুক স্ট্যাটাসে ফারুকী বলেন, আনপপুলার অপিনিয়ন কিন্তু কথাটা না বলে পারছি না। আমি চিরকাল আমাদের উদার, উষ্ণ বলেই জানতাম। আমাদের নাখালপাড়ায় ছোটবেলার একটা রেগুলার দৃশ্য ছিল কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেওয়া। এটা বেশির ভাগ ক্ষেত্রে জানালা টু জানালা হতো। ফলে পূজায় কলকাতায় ইলিশ না দেওয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগেনি।
তিনি আরও বলেন, আপনি মোদি সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতে পারেন। আমিও করেছি। আমার বহু ভারতীয় বন্ধুও মোদির তীব্র সমালোচক। কিন্তু ভারত মানে একশ কোটি মোদি নিশ্চয়ই না। যেমন পাকিস্তান মানেই সব ইয়াহিয়া খান না। ভারতের ভিতরেও যে কত ভারত আছে। যাই হোক, পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম।
উল্লেখ্য, ভারতে দুর্গাপূজায় পাঠানো হতো বাংলাদেশের ইলিশ। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের সেই ধারাবাহিকতা বজায় রাখা নিয়ে অনিশ্চয়তা দেখে দিয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে চিঠি দিয়ে ইলিশ পাঠানোর জন্য বলা হয়েছে বলে জানা যায়। এদিকে দেশটিতে কোনো ইলিশ না পাঠানোর বিষয়টি জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
অ