• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

বক্স অফিস মাতানো হলিউড সিনেমা এবার বাংলাদেশে

বিনোদন ডেস্ক
  ০২ আগস্ট ২০২৪, ১৮:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হলিউডের সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ মুক্তির পরই ঝড় তুলেছে বক্স অফিসে। মুক্তির পর প্রথম তিন দিনেই সিনেমাটি ব্যবসা করেছে ২০৫ মিলিয়ন ডলার, যা চলতি বছরের সর্বোচ্চ। এবার সিনেমাটি এসেছে বাংলাদেশে। আজ ২ আগস্ট শুক্রবার বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ২৬ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই কিস্তি। মুক্তির শুরুতেই বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। প্রথম দিন বিশ্বব্যাপী ৬ কোটি ৪৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬০ কোটি ২৫ লাখ টাকা) আয় দিয়ে শুরু করা সিনেমাটি প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী ৪৩৮ মিলিয়ন ডলার আয় তুলে নিয়েছে। যা বাংলাদেশি টাকায় ৫১০০ কোটির ওপরে। অর্থাৎ এরই মধ্যে ১০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে এটি।

এখন পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয় করা হলিউড চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। এছাড়াও হলিউডের ষষ্ঠ বৃহত্তম উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে। আর রেটেড সিনেমা হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয় করা চলচ্চিত্র হয়ে উঠেছে এই সিনেমা।

এদিকে ভারতীয় বক্স অফিসেও বেশ দাপটের সঙ্গে চলছে সিনেমাটি। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ প্রথম চার দিনেই ৭২ কোটি রুপি বেশি আয় করে নিয়েছে। ভারতে ১০০ কোটির ক্লাবে খুব দ্রুত প্রবেশ করবে এটি।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, এ বছর সবচেয়ে বেশি আয় করা হলিউড সিনেমার তালিকায় জায়গা করে নেবে সিনেমাটি। মুক্তির সঙ্গে পাঁচ দিনের লম্বা ওপেনিং উইকেন্ড পেয়েছে। সঙ্গে মিলছে দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসাও। সুতরাং আয়ে বড়সড় চমক দেখাতে চলেছে সিনেমাটি তা বলাই বাহুল্য।

শন লেভির পরিচালনায় ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৪তম এবং ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, রেট রিজ, পল ওয়ের্নিক প্রমুখ।

তবে এই সিনেমার অন্যতম আকর্ষণ হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডসের জুটি। এই জুটির পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে সবচেয়ে বেশি। অবশ্য এটিই ছিল সিনেমার মূল আগ্রহের জায়গা। কেননা রায়ান রেনল্ডস অনেক আগেই ডেডপুল হিসেবে অপ্রতিরোধ্য।

অন্যদিকে উলভারিন হিসেবে হিউ জ্যাকম্যানের কোনো তুলনা নেই। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’র প্রশংসা করেছেন। ডেভিড থম্পসন বলেছেন, ‘এ দুই চরিত্র মার্ভেলের সবচেয়ে মজার ও স্বতন্ত্র। ফলে রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যানের মতো দুই অভিনেতা চরিত্র দুটোকে আরও মজার করে উপস্থাপন করেছেন।

কেবল মজার নয়, দর্শক তাদের যেমন দেখতে চান, এরা তেমন করেই উপস্থাপন করেছেন নিজেদের। রায়ান ও হিউ দুজনই অসাধারণ কাজ করেছেন।’ এছাড়া সিনেমার ক্যামিওগুলো নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে। বেশকিছু ক্যামিও আছে সিনেমাটিতে। এর মধ্যে পাইরোর ক্যামিও নিয়েই কথা হয়েছে সবচেয়ে বেশি।

আরও পড়ুন

 ‘পুষ্পা ২’ফাঁস, ক্ষোভ ঝাড়লেন আল্লু অর্জুন

বিদেশি নায়িকানির্ভর হয়ে পড়েছেন শাকিব!

আসছে ‘হাসিন দিলরুবার’ দ্বিতীয় কিস্তি

ডেডপুল মূলত মার্ভেলের সবচেয়ে দুরন্ত চরিত্র। এতে রায়ান রেনল্ডস অভিনয় করেছেন আরও দুবার। এবার তার সঙ্গে হিউ জ্যাকম্যান যুক্ত হয়ে আরও নতুন দর্শকের মন জয় করবেন, সেটা নির্মাতারা শুরু থেকেই জানতেন। সেই কারণেই যুক্ত করেছিলেন জ্যাকম্যানকে। শন লেভির পরিচালনাও প্রশংসা পাচ্ছে।

সিনেমাটিকে তিনি যেভাবে ডিজাইন করেছেন, সে কারণেই এটি প্রশংসা পাচ্ছে। দুটো চরিত্রকে পাশাপাশি উপস্থাপন করা সহজ ছিল না। সেখানেই সফল এই সিনেমার পরিচালক।

এস

  • হলিউডের সিনেমা
  • ডেডপুল অ্যান্ড উলভারিন
  • স্টার সিনেপ্লেক্স
  • বিনোদন
এ সম্পর্কিত আরও খবর
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
মারা গেছেন দেশের খ্যাতনামা পরিচালক
মারা গেছেন দেশের খ্যাতনামা পরিচালক
আবারও গ্রেপ্তার হবেন আল্লু অর্জুন?
আবারও গ্রেপ্তার হবেন আল্লু অর্জুন?
মা হতে চলেছেন এমন খবরে যা বললেন সোনাক্ষী
মা হতে চলেছেন এমন খবরে যা বললেন সোনাক্ষী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।