দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুটিং চলাকালীন সিনেমার দৃশ্য ফাঁস হওয়া যেন অলিখিত রীতি হয়ে দাঁড়িয়েছে। তবে বিষয়টি নিয়ে আগে থেকেই সচেতন ছিল 'পুষ্পা ২' সিনেমার টিম। শুটিংয়ের সময় একটি ছবিও যেন ফাঁস না হয়, তা নিয়ে ছিলো কড়া নিরাপত্তা কিন্তু নেটপাড়া কি আর তা মানে! ফাঁস হয়ে গেল পুষ্পা ২-এর শুটিং ভিডিও। যেখানে একেবারে অ্যাকশন অবতারে দেখা গেল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে।
সোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার রীতিমতো রেগে গেছেন আল্লু। শুধু তাই নয়, পুরো শুটিং টিমের উপরই ক্ষোভ ঝেড়েছেন অভিনেতা।
কয়েকমাস আগেই জানানো হয়, ‘পুষ্পা ২’সিনেমা ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে। তবে এবার শোনা যাচ্ছে, এই সিনেমার বেশ কিছু শুটিং এখনও বাকি। যার ফলে পেছানো হয়েছে সিনেমার মুক্তি।
এছাড়াও শোনা যাচ্ছে, ভিএফএক্সেরও কাজ বাকি থাকায় প্রযোজকরা মুক্তি পিছিয়ে দিচ্ছে। এদিকে টিজার, প্রথম গান প্রকাশ্যে এনেও হঠাৎ 'পুষ্পা ২'-এর মুক্তি পিছিয়ে যাওয়ার ফলে রীতিমতো হতাশ আল্লু অর্জুনের অনুরাগীরা।
ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রের খবর অনুযায়ী, ১৫ আগস্টের পরিবর্তে চলতি বছরের বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর নাকি মুক্তি পাবে ‘পুষ্পা ২’।
‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’ দুবছর আগে ‘পুষ্পা’ বুঁদ ছিল গোটা দেশ। সংলাপ, ‘পুষ্পা’স্টাইলের নাচে মত্ত হয়েছিল আট থেকে আশি। ‘পুষ্পা’ দেখার পর থেকেই সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসে ছিল কবে আসবে এই সিনেমার দ্বিতীয়ভাগ।
ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকি, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই সিনেমার দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২- দ্য় রুল’সিনেমার টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন ও রাশ্মিকা। টিজার দেখার পর থেকেই এই সিনেমার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।
কিন্তু তার আগেই ইন্ডাস্ট্রি সূত্রে আরো একটি বড় খবর। শুধু হিন্দি তামিল, তেলেগু, মালয়লম, কন্নড় ভাষাতেই নয়, পুষ্পা ২ মুক্তি পাবে বাংলা ভাষাতেও।
জানা যায়, আল্লু অর্জুনের লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হয়েছে। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে একেবারে নতুন অবতারেও দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহদা ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে ‘পুষ্পা টু’সিনেমায়। যা কিনা হতে পারে এই সিনেমার বড় চমক।
এস