• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

বন্ধ প্রেক্ষাগৃহ, কনসার্ট ও মঞ্চনাটকেও স্থবিরতা

বিনোদন ডেস্ক
  ২৪ জুলাই ২০২৪, ১০:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে জিম্মি ও ডাইরেক্ট অ্যাকশন নামে দুটি সিনেমা মুক্তি পায়নি। সিনেমা দুটি গত ১৯ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ সময়ে ছবি দুটির মুক্তির সময় পেছানো হয়েছে। মনতাজুর রহমান আকবর পরিচালিত জিম্মি সিনেমায় খল অভিনেতা ডিপজল, শিরিন শিলাসহ অনেকে অভিনয় করেছেন। পরিচালক সাদেক সিদ্দিকীর ডাইরেক্ট অ্যাকশন সিনেমায় আমিন খান, পপিসহ অনেকে অভিনয় করেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আগামী শুক্রবার হৈমন্তীর ইতিকথা নামে আরেক সিনেমা মুক্তির কথা ছিল। পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন জানান, এমন পরিস্থিতে সিনেমাটির মুক্তি পেছাতে পারে। গতকাল তিনি বলেন, ‘আমরা গত সপ্তাহ থেকে সিনেমাটি নিয়ে প্রচারণায় যেতে চেয়েছিলাম। এর মধ্যেই অস্থিরতা শুরু হয়েছে। সিনেমা হলও বন্ধ রয়েছে। এখন পরিস্থিতি কী হয়, সেটাই দেখছি।’

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারির পর প্রায় সব প্রেক্ষাগৃহ বন্ধ রয়েছে। ঢাকায় মঞ্চনাটক ও কনসার্টও স্থগিত ঘোষণা করা হয়েছে। গত শুক্রবারের পর ঢাকার লায়ন সিনেমাসে আর কোনো শো চলেনি। এদিন বিকেল ও সন্ধ্যায় তুফান সিনেমার দুটি শো চালিয়েছে হল কর্তৃপক্ষ।

কারফিউ জারির পর থেকে সিনেমা প্রদর্শন বন্ধ রয়েছে বলে জানান লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা খালেক। গত রোববার বিকেলে জানান, দুটি সার্ভারের মধ্যে একটি ইন্টারনেট ছাড়াও চলে। সেই সার্ভারে শুক্রবার শো চালিয়েছেন। তবে কারফিউ জারির পর গত শনিবার ও রোববার কোনো সিনেমা দেখা হয়নি। কবে থেকে সিনেমা প্রদর্শন শুরু করবেন, তা এখনো নিশ্চিত করতে পারছেন না মির্জা খালেক। তিনি জানান, বিষয়টি কারফিউয়ের ওপর নির্ভর করছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে হৈমন্তীর ইতিকথা সিনেমার মাধ্যমে নায়িকা ঐশিকা ঐশীর ঢালিউডে অভিষেক ঘটছে। তাঁর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাইফ খান। প্রেক্ষাগৃহের বাইরে ওটিটি প্ল্যাটফর্মেও তেমন কোনো সিনেমা, সিরিজ মুক্তি পায়নি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একটি খোলা জানালা মুক্তি স্থগিত করেছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। নির্মাতা ভিকি জাহেদের চলচ্চিত্রটি ১৮ জুলাই মুক্তির কথা ছিল।

শনিবার দুপুরে ওটিটি প্ল্যাটফর্মটির এক কর্মকর্তা জানান, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ চলচ্চিত্রের গল্পটা এমন, কেশবপুর এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেছে বেছে কারা নার্সকে খুন করছে, কেন খুন করছে; তা তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

দুবাইয়ের রাজকুমারী শেইখা মাহরার বিবাহ বিচ্ছেদ

পরিবার-সমাজ-রাষ্ট্র নারীর গায়ে হাত তোলা সমর্থন করে না: মেহজাবীন

শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আনা ফ্রাঙ্ক নাটকের প্রদর্শনীর কথা ছিল। তবে শেষ মুহূর্তে নাটকটির প্রদর্শনী স্থগিত করেছে ম্যাড থেটার। ম্যাড থেটারের প্রযোজনায় নাটকের চিত্রনাট্য লিখেছেন আসাদুল ইসলাম ও নির্দেশনা দিয়েছেন কাজী আনিসুল হক। এতে একক অভিনয় করছেন আর্য মেঘদূত। সেপ্টেম্বরে উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছেন মেঘদূত। এবারই শেষবারের মতো আনা ফ্রাঙ্ক হয়ে মঞ্চে উঠার কথা ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত সেটি সম্ভবপর হয়নি। এর বাইরে আরও কয়েকটি নাটকের প্রদর্শনী স্থগিত করা হয়েছে।

ঢাকায় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্ট স্থগিত করা হয়েছে। ২০ জুলাই ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই কনসার্ট আয়োজনের কথা ছিল। টিকিটও প্রায় ফুরিয়ে এসেছিল। আয়োজক প্রতিষ্ঠান বাই হেয়ার নাউ (বিএইচএন) জানিয়েছে, দেশের পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে বৃহস্পতিবার কনসার্টটি কনসার্ট স্থগিত করা হয়। গতকাল দুপুরে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, রাহাত ফতেহ আলী খানের আবারও শিডিউল পাওয়ার চেষ্টা করছে তাঁরা; শিডিউল পেলেই কনসার্টের নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে। ক্রেতাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া শুরু করা হয়নি জানিয়ে সেই কর্মকর্তা জানান, এই টিকিটেই কনসার্ট উপভোগ করা হয়েছে। টিকিটের দাম ছিল ১০ হাজার টাকা। কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করার জন্য জনপ্রিয় রাহাত ফতেহ আলী খান।

কে

  • শাকিব
  • বন্ধ প্রেক্ষাগৃহ
  • কনসার্ট
  • মঞ্চনাটক
এ সম্পর্কিত আরও খবর
নিজ দলের খেলা দেখতে আজ মাঠে থাকবেন শাকিব খান
নিজ দলের খেলা দেখতে আজ মাঠে থাকবেন শাকিব খান
কনসার্ট-মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যের আহ্বান
কনসার্ট-মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যের আহ্বান
আজ ফতেহ আলী খানের কনসার্ট, যেসব রাস্তা এড়িয়ে চলবেন
আজ ফতেহ আলী খানের কনসার্ট, যেসব রাস্তা এড়িয়ে চলবেন
এক্সপ্রেসওয়েতে টোল ছাড়, সেনানিবাস হয়ে যেতে পারবেন বিমানযাত্রীরা  
এক্সপ্রেসওয়েতে টোল ছাড়, সেনানিবাস হয়ে যেতে পারবেন বিমানযাত্রীরা  
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।