দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিষ্টি প্রেমের অসাধারণ গল্পের নাটক ‘লাভ বেল’ এর শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন ফেস অব এশিয়া ২০২১ এর চ্যাম্পিয়ন হাফিজ রহমান এবং ইতি চিত্রা চলচ্চিত্রের নায়িকা জান্নাতুল রিতু।
এর আগে, হাফিজ রহমান অভিনীত ‘টক ২৩’ নামে একটি শর্টফিল্ম থাইল্যান্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পুরস্কার জিতেছিল। এছাড়া বেশ কিছু ওয়েব ফিল্ম ও সিংগেল নাটকে অভিনয় করেছেন, যা মুক্তির অপেক্ষায় আছে।
সর্বশেষ অলিক পিহানের পরিচালনায় মনের অজান্তে ওয়েব ফিল্মটিতে অভিনয় করে দর্শকদের বেশ প্রশংসা পেয়েছেন। শিগগিরই বেশকিছু নতুন কাজের শ্যুটিং এ শুরু হবে। 
জান্নাতুল রিতু বলেন, রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘ইতি চিত্রা’ গত বছরের ২২ অক্টোবর চলচ্চিত্র মুক্তির পর বেশকিছু নাটকের গল্পের স্ক্রিপ্ট হাতে এসেছে। কিন্তু গল্প পছন্দ না হওয়ায় আমার অভিনয় করা হয়ে ওঠেনি। তবে, ইদানীং এই চমৎকার ভালবাসার গল্পটা হাতে আসার পর আমার ভালো লেগে যায়। মুহুর্তেই রাজি হয়ে যাই।
তিনি বলেন, গল্পে দেখা যাবে দুই কাজিনের দুষ্ট, মিষ্টি খুনসুটি। আশাকরি এই বেল’র ব্যাপারটি দর্শকরা বেশ উপভোগ করবে। কারণ, এমন গল্প এর আগে হয়েছে বলে আমার জানা নেই।
নাটকটিতে আরও অভিনয় করেছেন শশি আফরোজা, জেনফিয়া, হৃদয় দেওয়ান, হৃদয় বাবু এবং একটি বিশেষ চরিত্রে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছেন বিজ্ঞাপন অভিনেতা দেলোয়ার উদ্দিন প্রমুখ।
গল্প লিখেছেন সাইফুল হাফিজ খান ও চিত্রনাটা লিখেছেন মোহাম্মদ মেহেদী হাসান।
কে