দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওপার বাংলার অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য ও আয়েশা ভট্টাচার্য বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ধারাবাহিক ‘পুণ্যিপুকুরে’। তবে, সম্প্রতি সময়ে অসম এই জুটিরই প্রেমের খবর ছড়িয়েছে টলিউড পাড়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারের সময় আয়েশা ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়, কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টোরাজ, দোলন রায়-দীপঙ্কর দাসের পর কি তাহলে আরও এক ‘বিতর্কিত বিয়ে’ সামনে আসতে চলেছে?
এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রেম করছি না, অম্বরীশদার প্রেমিকার চরিত্রে অভিনয় করছি।’ অভিনেত্রী পরিষ্কার করে বলেন, ‘আমরা প্রেম করছি না। তবে, একসঙ্গে একটি সিনেমায় কাজ করছি। যেখানে অম্বরীশকে আমার প্রেমিকের চরিত্রে দেখা যাবে। পর্দায় অসমবয়সী প্রেম দেখতে পাবেন দর্শকরা, বাস্তবে নয় (হাসি)।
পর্দায় নিজেদের জুটি প্রসঙ্গে আয়েশা বলেন, আমার আর অম্বরীশদার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। দুজনের চরিত্রই ভীষণ মজার। বেশ কয়েকমাস আগেই শ্যুট শেষ হয়েছে আমাদের। আমাদের দুজনের অসমবয়সের যে সম্পর্ক, তা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত করা হয়েছে গোটা সিনেমায়। দর্শকদের ভালো লাগবে। দেখতে খুব সুন্দর লাগবে। অম্বরীশদা এর আগেও মজার চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু এবারের চরিত্রটি একেবারে নতুন ধরনের।
ছবির নাম ব্যুমেরাং। যেখানে ভূমিকায় থাকবেন অভিনেতা জিৎ ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র। আরও অভিনয় করছেন দেবচন্দ্রিমা সিংহ রায় এবং সৌরভ দাস। আগামী ১০ মে মুক্তি পেতে পারে এই সিনেমা।
কে