দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডে পা রেখেই অভিনয় ও রূপের গুনে সকলের মন কেড়েছিলেন কারিনা কাপুর। বহু পুরুষের হৃদয়ের রানি হয়ে উঠেছিলেন দ্রুত সময়ের মধ্যে।
জীবনে সম্পর্কের হাতছানিও কম ছিল না তার। তবে বরাবরই কারিনা ব্যক্তি জীবন নিয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেছেন। যদিও শাহিদ কাপুরের সঙ্গে প্রেম চাপা পড়েনি।
সেই সম্পর্ক ভাঙতে না ভাঙতেই সাইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কারিনা। তার সঙ্গে সম্পর্কে থাকার সময় একাধিক জল্পনা সামনে আসতে দেখা যায়। তবে শত বাধা সত্ত্বেও তিনি বিয়ে করেছিলেন তাকে।
তবে বলিউডে বেবো কি কোনোদিন কোনো ‘হট’ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে কারও মন ভেঙেছিলেন? নেহা ধুপিয়ার প্রশ্নে কোনো রাখঢাক না করেই দিলেন উত্তর।
কারিনা কাপুর জানান, তিনি তার এক প্রেমিকের মন ভেঙেছিলেন, কারণ তার অন্য এক পুরুষকে পছন্দ হয়ে গিয়েছিল।
কারিনা বরাবরই ভীষণ বোল্ড। স্পষ্ট কথা বলতে তিনি খুব একটা ভাবেন না। তার জীবনের যেকোনো সত্যি প্রসঙ্গে যদি স্থির করেন যে মুখ খুলবেন, তবে সেই বিষয় স্পষ্ট মন্তব্য করে থাকেন।
এ ক্ষেত্রে তার ব্যতিক্রম হলো না। তাই এই সত্যিটাও খুব একটা লুকিয়ে রাখতে দেখা গেল না তাকে। প্রকাশ্যেই জানিয়ে দিলেন, তিনি এমনটা করেছেন।
আর