দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেখা হলো, কিন্তু চোখ চোখ পড়ল না। বিনিময় হয়নি মন ভালো করার কোনো বাক্য। বরং পুরোনো অভিমান জমিয়ে শুধুই সামনে দিয়ে চলে যাওয়া। এমনটিই ঘটল শহিদ কাপুর ও কারিনা কাপুর খানের সঙ্গে।
একসময় যে প্রেম বলিউডে হইচই ফেলে দিয়েছিল, যে চুম্বন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো, তা আজ শুধুই নস্টালজিয়ায় বন্দি। শুধুই পড়ে রয়েছে পুরোনো ক্ষত, পুরনো ব্যথা।
গল্পটা একটু বিশদে বলা যাক। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দাদা সাহেব ফালকে পুরস্কার সন্ধ্যায় হঠাৎই মুখোমুখি শহিদ ও কারিনা।
কারিনার দিকে অপলক শহিদ তাকিয়ে থাকলেও, কারিনা কিন্তু একেবারেই পাত্তা দিলেন না। বরং শহিদকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন সাইফের বেগম।
সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, কারিনা হয়ত এখনও পুরোনো প্রেম, পুরোনো ব্যথা ভুলতে পারেননি। তাই হয়তে শহিদের চোখে চোখ রাখতে পারেননি তিনি।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলির ছবি ‘জাব উই মেট’। ছবির শুটিং চলাকালীন ব্রেকআপ হয়েছিল তাদের বলে শোনা যায়। তবে ছবিতে কোনো প্রভাব পড়েনি। সেই সময় ছবিটা বক্স অফিসে তুমুল সফল হয়েছিল। আজও রোমান্টিক ছবির কথা উঠলে এই ছবির নাম আসবেই।
আর