দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের তিন সুন্দরী এক সিনেমায়। কিছু একটা তো ঘটবেই। ‘ক্রু’ সিনেমার ফার্স্টলুক পোস্টারেই দুষ্টুমির আভাস দিয়েছিলেন কারিনা কাপুর, টাবু ও কৃতী শ্যানন। এবার টিজারে বাঁধালেন তুলকালাম কাণ্ড।
একতা কাপুর ও রিয়া কাপুরের প্রযোজনায় তৈরি নতুন এই ছবি। পরিচালনায় রাজেশ কৃষ্ণাণ। আদ্যোপান্ত কমেডির মোড়কেই সাজানো হয়েছে গল্প। আর তাতে বিমানসেবিকার ভূমিকায় দেখা যাচ্ছে কারিনা, টাবু ও কৃতী। তবে এই ক্রুরা যত মিষ্টি ততই ডানপিটে। তাই তো টাবু চরিত্রকে বলতে শোনা যাচ্ছে, উচিত হোগা কে আপ আপনি পাতলুন কে পেটি কো কসকে বাঁধলে।
কারিনা, টাবু ও কৃতী ছাড়াও নতুন এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাঞ্জাবি রকস্টার দিলজিৎ দোসাঞ্জ। ক্যামিও চরিত্রে দেখা যাবে হিন্দি টেলিভিশনের কৌতুক সম্রাট কপিল শর্মাকে। এ ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মার মতো অভিনেতা। আগামী ২৯ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি।
আর