দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় সিনেমা ‘হুব্বা’র মুক্তির দিনেই সিনেমা হলে উপচেপড়া ভিড় দেখা গেছে। এ যেনো মোশাররফ করিমের কতশত ভক্তের একত্রিত হওয়া। হয়েছেও তাই। ভক্তরা সিনেমাটি দেখে জানাচ্ছেন নানান প্রতিক্রিয়।
গতকাল (১৯ জানুয়ারি) বাংলাদেশ-ভারতে একযোগে মুক্তি পাওয়ার পর ‘হুব্বা’ দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ভাবনা।
সিনেমাটি দেখে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ফেসবুক পোস্ট এ লিখেছেন, প্রিয় মোশাররফ করিম। গতকাল ‘হুব্বা’ দেখছি। আমি সিনেমা হলে গিয়ে দেখি, দায়িত্ব নিয়েই দেখি। মোশারফ করিম আমাদের সকলের প্রিয় অভিনেতা। আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল একদম বাবা-মেয়ের মতন। আমি সবসময় আমার বাবার চেহারার সঙ্গে এই লোকটার চেহারার মিল পাই। গতকাল হলে গিয়েও বার বার তাই মনে হচ্ছিল। বাবা-মেয়ের যেমন অকারণে অভিমান হয় আমাদের ও হয়ত তাই হয়েছিল। তাও অন্য লোকের কারনে। ছোট ছিলাম, আবেগ ছিল, তাই রাগও করেছিলাম অনেক। সে ও বাবার মত করেই আমার সব কথা চুপ করে শুনেছে। বাবার মতই কিছুই বলেনি। বড় মানুষেরা এমনই হয়।
ভাবনা আরও লিখেন, শোনো তোমাকে বলছি- হুব্বা হয়ে যা দেখাইলা তুমি বাবারে বাবা। তুমি জানো তুমি কত বড় অভিনেতা। একের পর এক সিনেমা করো। কারণ, তুমি ১০০ তে ২০০। আর আমি আবার জিতে গেলাম। আমার কোনো সিনেমা হলে গিয়ে তুমি দেখে আমাকে একটা ফোনও করোনি, যদিও রিলিজই হয়েছে মোটে দুইটা। অনেক ভালোবাসা, কালকে হলে তোমাকে দেখে যেমন খুশি হয়েছি, তেমনি মনটাও খারাপ হয়েছে। তোমাকে অনেকদিন দেখি না, আড্ডাও হয় না। আমি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছি, পরে আমার চেহারা চিনতে অসুবিধা হবে। ইতি, ভাবনা।
কে