দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনেতা মোশাররফ করিম। প্রায় সব ধরণের চরিত্রে মিশে যাওয়ার নিপুণ দক্ষতা রয়েছে তার। আসছে ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে তার অভিনিত ও ব্রাত্য বসু পরিচালিত সিনেমা ‘হুব্বা’। ছবিটি একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে।
রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমাটির বাংলাদেশে আমদানি কারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সেখানে উপস্থিত ছিলেন মোশাররফ করিম। ‘হুব্বা’সহ নানা বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এই অভিনেতা।
দর্শক হিসেবে ‘হুব্বা’ ছবিটি বিচার করতে বলা হলে মোশাররফ করিম বলেন, শুরু থেকে এখন পর্যন্ত কোনো কাজ ওইভাবে বলতে পছন্দ করি না যে, এটা অসাধারণ হয়েছে। আমি ডাবিংয়ে যতটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছে দারুণ কাজ হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আমার পরিচালক ও প্রযোজক দারুণ উচ্ছ্বসিত।
মোশাররফ করিম বলেন, ‘হুব্বা’য় শংস চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া স্ট্রাগল ছিল না। যুদ্ধ করে তো চরিত্রকে জয় করা যায় না। এটাকে স্ট্রাগল না বলে ভালোবাসাই বলব। ধীরে ধীরে, সময় নিয়ে ভালোবাসি। আসলে আমি স্ট্রাগল করি না। স্ট্রাগল শব্দটায় বিশ্বাসও করি না। আমার পরিবার কখনও আমাকে বাজারেও পাঠাতে পারেনি। কখনও কোনো আত্মীয়-স্বজনকে দাওয়াত দিতে যেতে হবে, তখন আমি পালিয়ে যেতাম। কারণ, ওখানে যাওয়াটা আমার কাছে ফাও পরিশ্রম মনে হতো। আমি করতাম না এসব। এজন্য বাড়ির সবাই আমাকে ‘কামচোরা’ বলতো।
এই অভিনেতা বলেন, অনেকেই আমাকে বলেন, আপনার ক্যারিয়ারে কোনো স্ট্রাগল আছে কিনা। আমি বলি নো স্ট্রাগল। পরিশ্রম করার লোকই আমি না। তবে হ্যাঁ, থিয়েটার করার জন্য আমি যদি ১০ মাইল হেটে যাই। এই হেটে যেতে যদি আমার আনন্দ লাগে তাহলে সেটাকে আমি স্ট্রাগল কেনো বলব। সুতরাং চরিত্রে ঢোকার মধ্যে স্ট্রাগল নেই। এটাকে আমি ভালোবাসা বলব।
তিনি বলেন, আমি অভিনেতা। তাই যতদিন বাঁচি অভিনয় করতে চাই। আমি কাজটা করে আনন্দ পাই। আর এ আনন্দটা আমি সারাজীবন পেতে চাই। ভালো না লাগলে সেটা তো আমি করি না, করতে পারি না। মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে। মাঝে মধ্যে অনেক ভক্ত দেখা করতে আসেন। এক-দুবার দুর্ঘটনাও ঘটেছে। আমাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল তারা। আমি মানুষের এত ভালোবাসা পাওয়ার যোগ্য কি না তা ঠিক জানি না।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করেছেন।
কে