দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অসামঞ্জস্য একটি ফোন নম্বরে পূর্ণিমার ছবি ব্যবহার করে মিসড কল দিচ্ছে এক প্রতারক চক্র। কেউ ওই কলব্যাক করলে ফাঁদে পড়ছেন। সম্প্রতি বিষয়টি নজরে এসেছে চিত্রনায়িকার। সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত স্ক্রিনশট শেয়ার করে সতর্ক করেছেন তিনি।
পূর্ণিমা লিখেছেন, বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দিবেন। আমার একটাই মোবাইল নম্বর আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না মিসডকল তো দেই না।
তিনি আরও লিখেছেন, কোনো একটা চক্র বিভিন্ন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসডকল দিচ্ছে। সেই কাজ আমি করছি না ,সবার কাছে অনুরোধ করে বলছি এই রকম কোনো নাম্বার থেকে কল বা মেসেজ আসলে ইগনোর করবেন।
এদিকে দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন পূর্ণিমা। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো মুক্তির প্রহর গুণছে। তবে অভিনয়ে কম উপস্থিতি থাকলেও মাঝে মধ্যেই উপস্থাপনায় দেখা যায় তাকে।
পূর্ণিমা অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। এ ছাড়াও নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। দীর্ঘদিন ধরেই সিনেমা দুটির কাজ থমকে আছে। এর একটিতে তার বিপরীতে আছেন ফেরদৌস, আরেকটিতে আরিফিন শুভ।
আর