দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ভক্তদের তোপের মুখে পূর্ণিমা। কারণ, দেশের সিনেমার সুপারস্টারদের তালিকায় শাকিবকে রাখেননি তিনি।
কয়েকদিন আগে একটি রেস্তারাঁ উদ্বোধনের সময় ঢালিউডের সুপারস্টার বিষয়ক প্রশ্ন করা হয় পূর্ণিমাকে। তখন তিনি বলেন, ‘যাদের নাম শুনেই সিনেমা হলে দর্শক ভিড় করত এবং সিনেমা সুপারহিট হতো আমি তাদেরকে সুপারস্টার বলতে চাই। নায়কদের মধ্যে রয়েছেন নায়করাজ রাজ্জাক, জসিম, রুবেল, পরিচালক শহিদুল ইসলাম খোকন, নায়িকাদের মধ্যে শাবানা, ববিতা, কবরী, মৌসুমী, নায়ক সালমান শাহ ও নায়িকা শাবনূর। দেশের সর্বশেষ সুপারস্টার ছিলেন নায়ক মান্না।’
তার সুপারস্টারের তালিকায় শাকিব খান না থাকায় ক্ষেপেছেন শাকিবিয়ানরা। সমাজমাধ্যমের বিভিন্ন গ্রুপে তাকে নিয়ে নেতিবাচক কথা লিখছেন। কেউ কেউ তাকে হীনমন্যতায় ভোগা একজন নায়িকা বলছেন। কেননা, নিকট অতীতে টক-শোতে তিনি শাকিবকে সুপারস্টার হিসেবে প্রশংসা করেন।
পূর্ণিমা ওই অনুষ্ঠানে শুধু সুপারস্টারদের নিয়েই কথা বলেননি। এফডিসির এক সময়ের জৌলুস নিয়ে কথা বলেছেন। এমনকি তিনিও যে ফিল্ম পলিটিক্সে পড়ে একাধিক সিনেমা থেকে বাদ পড়েছেন সে কথাও তুলে ধরেন।
আর