দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ফেসবুক পেজের ফলোয়ারস ১ কোটি ছাড়িয়েছে তার। মঙ্গলবার রাত থেকে তার পেজে চোখ রাখলে দেখা যাচ্ছে, ফলোয়ারস ১০ মিলিয়ন প্লাস!
বিষয়টি নিয়ে মনের মাঝে তুমি খ্যাত নায়িকার ভাষ্য, এগুলো নেহাত ফলোয়ারস নয়, ‘১ কোটি ভালোবাসা’।
জানেন কি? শুধু বাংলাদেশ নয়, পূর্ণিমার অনুসারীরা পুরো উপমহাদেশ থেকে যুক্ত আছেন। এই পেজ থেকে সুযোগ পেলেই ছবি, রিলস এবং ভিডিওর মাধ্যমে অনুসারীরা তার আপডেট পেয়ে থাকেন। পূর্ণিমা বলেন, আমার অনুসারীরা সবসময়ে পাশে থাকে। সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই।
দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন পূর্ণিমা। তখন অবশ্য খুব একটা ফেসবুকে সক্রিয় ছিলেন না তিনি। তবে উপস্থাপনায় নাম লেখানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় তার সরব উপস্থিতি দেখা যায়। এখন তো ঘোরাঘুরি বা বেড়াতে গেলে ছবি ভিডিও বেশি পোস্ট করেন।
এই নায়িকা জানালেন, তার অ্যাডমিনরা ছবি ভিডিও পোস্ট দিতে উৎসাহিত করে।
এম