দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতীক্ষার পালা শেষে চার হাত এক হলো সৌরভ দাস ও দর্শনা বণিকের। শুক্রবার (১৫ ডিসেম্বর) গোধূলিলগ্নে সাত পাকে বাঁধা পড়েন তারা।
পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে সাবেকি রীতিতে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। রূপার নকশা করা লাল বেনারসিতে সেজেছিলেন দর্শনা। তার পছন্দেই এটি তৈরি করা হয়েছে।
অন্যদিকে, সৌরভের পরনেও ছিল বাঙালিয়ানা। সাদা পাঞ্জাবি, কাঁধে লাল নকশা করা চাদরে হাজির হয়েছিলেন তিনি।
ভারতী গণমাধ্যমের খবর অনুযায়ী, ভোজন পর্বে ছিল এলাহি আয়োজন। রাধা বল্লভি, ছোলার ডাল, বাসন্তী পোলাও, ডায়মন্ড ফিশ ফ্রাই, ফিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, চিকেন তান্দুরি ও মাটন কষা।

শেষ পাতে ছিল ক্ষীরের পাটিসাপটা, মালপোয়া ও রাবড়ি, নলেনগুড়ের রসগোল্লা, সন্দেশ ও আইসক্রিম। এছাড়াও ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি, ফিশ ওরলি, চিকেন পাকোড়া, মকটেল কাউন্টার ও চা-কফি। নিরামিশাষিদের জন্য চিলি পনির, কাজু রোল আর ভেজ মালাই কোফতা।
সৌরভ-দর্শনার বিয়েতে আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন টলিউডের পরিচিত বন্ধুরা এবং দুই পক্ষের আত্মীয়-স্বজন।
‘গোলমালে গোল’র সেট থেকেই সৌরভ-দর্শনার বন্ধুত্বের শুরু, এরপর প্রেম থেকে বিয়ে। এর আগে অনিন্দিতা বসুর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন সৌরভ। মধুমিতা সরকারের সঙ্গেও নাম জড়িয়েছিল তার।
আর