দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় বাংলা সিনেমার তারকদের মধ্যে লিভি-ইন সম্পর্কের হার বেড়ে চলেছে। সংস্কৃতিতে না থাকলেও পশ্চিমাদের অনুকরণে তারা বিয়ে ছাড়াই এক ছাদের নিচে থাকছেন।
তবে এ ক্ষেত্রে দর্শনা বণিক খানিকটা ভিন্ন। জানালেন, লিভ-ইন সম্পর্কে বিশ্বাসী নন তিনি। বরং বিয়েটাই তার কাছে সুন্দর। আগামী ১৫ ডিসেম্বর অভিনেতা সৌরভ দাশের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুই বাংলার পরিচিত এ অভিনেত্রী।
পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ‘তাড়াতাড়ি বিয়ে’ বিষয়ক প্রশ্নে লিভ-ইন প্রসঙ্গে কথা বলেন দর্শনা। তিনি বলেন, ‘আমরা দুজনেই এই সিদ্ধান্তে এসেছি। দুজনেই সেটেল করতে চাই। আমি খুব একটা লিভ-ইন সম্পর্কে বিশ্বাস করি না। সৌরভও লিভ-ইন করতে চায়নি। আমাদের দুজনের কেউই পাঁচ-সাত বছর প্রেম করার পর বিয়ে করব সেভাবে ভাবিনি। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আর্লি বিয়ে করব এমনটাই দুজনে স্থির করেছিলাম। মানে বিয়ে করেই দেখতে চাই, সম্পর্কটা ওয়র্কআউট করছে কি না!’
তবে সৌরভ এর আগে লিভ-ইন সম্পর্কে ছিলেন। এটা দর্শনা জানেন, কিন্তু অতীত নিয়ে বর্তমান বিচার করতে নারাজ তিনি। তার কথায়, ‘আমার বাবা নিজেই বলেন, অতীত নিয়ে ভাবতে না। আর একটা কথা বলতে চাই, সৌরভের একটা ইমেজ আছে, যেটা দিয়ে ওকে লোকে জাজ করে। বাট হি ইজ মাচ মোর দ্যান দ্যাট। ওর অনেক কিছুই আছে, যা লোকে জানে না। সৌরভ যে-যে চরিত্রে অভিনয় করেছে, মানুষ সেটা দিয়ে ওকে জাজ করেছে। লোকে বলে, ও মাতাল-গাঁজাখোর, সেটাও ঠিক না। আমি এটা ভালো বা খারাপ বলছি না, শুধু বলছি সৌরভ সম্পর্কে এই মন্তব্য সঠিক নয়।’
বিয়েতে আর দশটা বাঙালি নারীর মতো লাল বেনারসি পরবেন দর্শনা। তিনি বলেন, ‘শাড়িটা প্রায় পাঁচ মাস ধরে বানানো হয়েছে। আর একেবারে সাবেকি বাঙালি সাজ। সৌরভও তসরের ধুতি-পাঞ্জাবি পরবে। কিছুটা জামদানির কাজ করা, আর কিছুটা কাঁথা স্টিচ করা। আমাদের মেনুও বাঙালি। বাসন্তী পোলাও, গলদা চিংড়ি, মাটন ও চিকেন। আর মিষ্টিমুখে থাকছে স্পেশাল পিঠার কাউন্টার। আমরা এটা রিসর্টে করছি।’
এদিকে বিয়ের পরপরই মধুচন্দ্রিমায় যাচ্ছেন না দর্শনা-সৌরভ। কয়েকমাস পর ইউরোপে যাবেন বলে জানালেন তিনি। এর আগে শেষ করতে চান হাতের কাজগুলো। সেসব কাজের মধ্যে আছে বাংলাদেশেরও দুটি প্রজেক্ট।
আর